চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সত্তা’ দেখে মুগ্ধ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
জুনায়েদ আহমেদ পলক ও ‘সত্তা’ ছবির পোস্টার

জুনায়েদ আহমেদ পলক ও ‘সত্তা’ ছবির পোস্টার

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফেসবুক পেজে ‘সত্তা’ ছবির প্রশংসা করে তিনি লিখেছেন, ‘সত্তা’ হাসিবুর রেজা কল্লোলের একটি অসাধারণ চলচ্চিত্রের নাম। আজ ‘সত্তা’ সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভালো সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাইকে। অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘সত্তা’ ছবিটি দেখেছেন জুনায়েদ আহমেদ পলক।

হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘ছবিটি দেখে তিনি আমাকে ফোন করেন। তার অনুভূতি জানান। জানালেন, ছবিটি দেখার সময় তার চোখ ভিজে গিয়েছিল। ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি আসতে পারেননি। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা। স্ত্রীর কাছ থেকে ছবিটির ব্যাপারে তিনি জানতে পারেন। এরপর নিজ উদ্যোগে ছবিটি দেখতে আসেন।’

গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সত্তা’ ছবিটি। প্রথম দিন থেকেই ছবিটির ব্যাপারে দর্শকদের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ ছবিটি তৈরি করেছেন হাসিবুর রেজা কল্লোল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পাওলি দাম, নাসরীন, রীনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

ছবিতে গান রয়েছে সাতটি। ছবির সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম। প্রযোজনা করেছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট।

শুক্রবার রাতে ফেসবুকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পোস্ট
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনায়েদ আহমেদ পলকসত্তাহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT