ক্রিকেট

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি

সৌরভ গাঙ্গুলির গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়েছে, আহত হওয়ার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরভ গাঙ্গুলির গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়েছে, আহত হওয়ার খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বড় ক্ষতি থেকে বেঁচে গেছেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে লরির সাথে দুর্ঘটনায় পড়েন ভারতের সাবেক অধিনায়ক। তার গাড়ির ক্ষতি হলেও ঠিকঠাক আছেন গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদনপুরে ঘটনাটি ঘটে। ‌সেসময় বৃষ্টি হচ্ছিল এবং সৌরভের গাড়িবহরের সামনে একটি লরি ছিল। হঠাৎ সেটি ব্রেক করলে সৌরভের গাড়ির চালকও সময়মতো ব্রেক করেন। তবে পেছনের কিছু গাড়ি নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং সৌরভের গাড়িতে আঘাত করে। দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

এরপর সৌরভ গাঙ্গুলি সেখানে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করেন। তার গাড়িবহরের দুটি গাড়িতে ক্ষতি হয়।

গাঙ্গুলি সেখান থেকে গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠ পরিদর্শনের পর যান বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে। বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌরভকে সংবর্ধনা দেয়া হয়।

বিষয়:বর্ধমান ভারত মোহনবাগান সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…