উত্তরবঙ্গের স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, পারিবারিক ঘটনাবলীর সমন্বয়ে তৈরী ভাওয়াইয়া গান। আবহমানকাল থেকে এ গানের খ্যাতি সারাদেশে। ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয় শিল্পী আব্বাসউদ্দীনকে, তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘আকালি ঝুম ঝুম করে’ এবার নতুন করে গাইলেন গায়ক সঞ্জয়।
শিল্পী জানালেন, অফিশিয়ালি তিনি প্রথমবার ভাওয়াইয়া গান করলেন। গানটি আগে গেয়েছিলেন আব্বাস উদ্দিন। সেসময় হারমোনিয়াম, তবলা, দোতারা ব্যবহার করা হয়েছিল।
নতুন করে আমি গিটার, মেটাল আধুনিক মিউজিক ব্যবহার করে তৈরি করেছি। কথা, সুর সব ঠিক রেখেছি। শুধু সংগীতায়োজনের ওয়েস্টার্ন ছোঁয়া দিয়েছি।
এ গানের ভিডিও নির্মাণ করেছেন জেসন সোহেল। সঞ্জয়ের গাওয়া এ গানের ভিডিওতে মডেল হয়েছেন সাইফ সাইফুল ও শ্রাবন্তী মৌ। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম।
ডার্ক শ্যাডো স্টুডিওর ব্যানারে নির্মিত গানটি ইতোমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে।








