চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঞ্জু’র পোস্টারে নার্গিস ফিরলেন মনীষার মাঝে 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
বিনোদন
A A

‘মাদার ইন্ডিয়া’ বা ‘শ্রী ৪২০’ এর নার্গিস। ভালোবাসার অদ্ভূত টানে হয়েছিলেন নার্গিস দত্ত। যিনি আদর করে সন্তান সঞ্জয় দত্তকে ডাকতেন সঞ্জু বলে। সেই আসল সঞ্জু এবার পর্দার চরিত্র হয়ে ফিরছে। রণবীর কাপুরের ওপর ভর করে। ২৯ জুন। ভারতসহ বিশ্বজুড়ে। পুরো বিষয়টির নিয়ন্ত্রক ‘পিকে’ বা ‘থ্রি ইডিয়টস’ পরিচালক রাজকুমার হিরানি। মুক্তির আগে একটি একটি করে রসুনের কোয়া খুলছেন হিরানি। আর তাতে পরতে পরতে স্মৃতিমেদুরতা।

এই যেমন নতুন পোস্টার টুইট করলেন ‘মুন্না ভাই এমবিবিএস’ এর কারিগর। যে মুন্না করেছেন সঞ্জয় দত্ত। সেই মুন্নারূপী সঞ্জয় দত্তকে করে নিলেন চলচ্চিত্রের চরিত্র হিসেবে। ‘সঞ্জু’ এবং তার মমতাময়ী মা ‘নার্গিস’ উঠে এসেছে পোস্টারে।

নিউইয়র্কের প্রেক্ষাপটে। সেই ৭০ এর দশকের নিউেইয়র্ক। যখন ভারতে ‘রকি’ সিনেমা করছেন সঞ্জয় দত্ত। তার প্রথম ছবি। প্রথম ছবিতেই হয়ে উঠেছিলেন সুপারস্টার। আর ক্যান্সারের চিকিৎসায় নিউইয়র্কে নার্গিস দত্ত। টুইটে হিরানি লিখলেন, তিনি ভালোবেসে ডাকতেন সঞ্জু। আর এখন আমাদের সবাইকেই এমন সম্বোধনে ডাকতে হবে সঞ্জয়দত্তকে এটা নিশ্চিত। দেখুন বিস্ময়কর মনীষা কৈরালাকে নার্গিস রূপে ২৯ জুন।

সঞ্জয় দত্তের বাবা বিখ্যাত অভিনেতা ও রাজনীতিক প্রয়াত সুনীল দত্তের জন্মদিন ৬ জুন। সেদিন অবমুক্ত হওয়া পোস্টারে নার্গিস এবং মনীষার মাঝে অদ্ভূত সাদৃশ্য দেখা গেছে। বিশেষ করে ‘শ্রী ৪২০’ সিনেমার অন্যবদ্য গেটাপের নার্গিসরূপে ধরা পড়েছেন ক্যান্সার জয়ী মনীষা।

তিনি কী বলেন এ বিষয়ে? ভারতীয় সংবাদমাধ্যমকে মনীষা বলেন, যখনই আমি কোন ক্যান্সার রোগীকে দেখি তখন আমার সে দিনগুলো জীবন্ত হয়ে ওঠে। আর নার্গিস ম্যাডামকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি আমাদের একজন আদর্শ। হিরানি স্যার নিজে গবেষণা করেছেন তাকে নিয়ে। ফলে তিন যেভাবে বলেছেন আমি সেভাবেই নিজেকে উপস্থাপন করেছি।

১৯৫৮ সালে বয়সে ছোট সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস। ১৯৫৯ সালে জন্ম হয় সঞ্জয় দত্তের। ‘সঞ্জু’তে সঞ্জয়দত্তের মায়ের চরিত্রে অভিনয় করা মনীষা সত্যিকারের সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ‘ইয়ালগার’, ‘সোনম’ বা ‘কার্তুস’ এর মত সিনেমায় অভিনয় করেছেন।

ট্যাগ: নার্গিসমনীষা কৈরালাসঞ্জয় দত্তসুনীল দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব-বুবলীর নতুন ছবি ‘কমান্ডার’

পরবর্তী

উৎসবের ঘরে আলো-আঁধারির খেলা

পরবর্তী

উৎসবের ঘরে আলো-আঁধারির খেলা

৫ চলচ্চিত্রের সরকারি অনুদান ২ কোটি ৮০ লাখ টাকা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT