চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রের সুদ কমানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

রেজাউল করিম রেজাউল করিম
১২:২৪ অপরাহ্ণ ১০, মে ২০১৫
অর্থনীতি
A A

সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জাানিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যাংকিং খাত বিশেষজ্ঞরা। সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ একে অযৌক্তিক বললেও ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদী অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সব ধরনের সঞ্চয়পত্রে গড়ে দেড় শতাংশ সুদ কমানো হচ্ছে। আর পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার দুই শতাংশ কমে ১১ দশমিক ২৬ শতাংশ হবে।

সুদের হার কমানোতে সার্বিকভাবে এর কি প্রভাব পড়তে পারে?

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা মোটেও যুক্তিসংগত নয়। কারণ এখানে সঞ্চয় করে নির্ধারিত আয়ের লোকজন। যারা নানা ঝামেলার কারণে শেয়ার বাজারে যেতে চায় না।

তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে অনাগ্রহী মানুষকে শেয়ার বাজারের দিকে ঠেলে দেওয়ার একটা ঝুঁকি থাকে। এতে করে সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম অবশ্য বলেন, সরকার সবসময়ই বাজেটের আগে এটা করতে চায়। বাজেটের অর্থ যোগানোর জন্যই তারা এটা করে। সাধারণ জনগণ যাতে বেশি সঞ্চয়পত্র না কেনে সে জন্যই এটা করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্ত ব্যাংক ঋণের সুদের হার কমাতে সহায়ক হবে।

তবে সাবেক গভর্নর হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলো সুদের হার কমাবে বলে মনে হয় না। কারণ তারা কখনোই তাদের লাভ কমাতে চায় না।

বিপরীতে শিবলি রুবায়েত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্যাংকে সুদ রেট বেশি থাকায় সেভিং ব্যয়ও বেশি। সুতরাং সেভিং ব্যয় কমে গেলে ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে।’

ট্যাগ: সঞ্চয়পত্রসুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডি ভিলিয়ার্স ঝড়ে ব্যাঙ্গালুরুর জয়

পরবর্তী

সঞ্চয়পত্রের সুদ কমানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

পরবর্তী

হতাশার ড্র লিভারপুলের

হাউদিদের সঙ্গে জোট গঠনে সালেহ

সর্বশেষ

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT