চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারালেন ইমাম

সমাজচ্যুত ৪ পরিবার

মোরশেদ আলম মোরশেদ আলম
১১:৩৬ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

মসজিদে বয়ানের সময় সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলে চাকরি হারিয়েছেন চাঁদপুরের এক ইমাম। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় পোস্টকারীসহ তিন মন্তব্যকারীকে সমাজচ্যুত করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, সমাজচ্যুত চার পরিবারের সদস্যরা অসহায় জীবন যাপন করছেন। সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার।

জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুদ্দিন বেপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেয়ান, ইমামের চাকরি গেল’ লিখে একটি পোস্ট করেন।

আর তাতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আরও তিন পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে ২৯ জুন সন্ধ্যায় এক বৈঠকের মাধ্যমে ওই ৪ পরিবারকে সমাজচ্যুত করেন তারা।

মসজিদের ইমাম রহমত উল্লাহ বলেন, ঈদের পরের শুক্রবার মসজিদে সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করলে মসজিদ কমিটির লোকজন ক্ষেপে যান। তখন ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য করে বলেও জানান মসজিদের ইমাম।

৪ পরিবারকে সমাজচ্যুত করার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন মিয়াজী বলেন, সমাজের মুসল্লিদের অপমান করায় এ শাস্তি দেয়া হয়েছে। তাদেরকে মসজিদে আসা-যাওয়া এবং সমাজের অন্য সবার সাথেও কথা বলতে নিষেধ করা হয়েছে।

Reneta

ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. সবুজ বেপারী। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি করেন তিনি। সবুজ বেপারী বলেন, মুসল্লিদের অপমান করায় তাদের উপর একটা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাঁদপুর সভাপতি মোশারফ হোসেন বলেন, সমাজচ্যুত করার ক্ষমতা কারও নেই। ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

এ ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমামঘুষচাঁদপুরসমাজচ্যুতসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

জুলাই ২৯, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT