অভিনয়শিল্পী নওশাবা এখন সঞ্চালনা করছেন। অনুষ্ঠানের নাম ‘রঙিলার রঙ্গশালা’। নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের এই অনুষ্ঠানে বিনোদন ভুবনের তথ্য যেমন থাকছে, তেমনি আছে বিশ্বের নানা অজানা ও রহস্যময় বিষয়ের কথা। অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে, তাও প্রায় মাস দুয়েক হলো।
এ সপ্তাহের অনুষ্ঠানটি প্রচারিত হবে কাল আন্তর্জাতিক নারী দিবসে রাত নয়টায়। এবারের পর্বে থাকছে নারীকেন্দ্রিক চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনা। থাকবে মাদার তেরেসা, বেগম রোকেয়া মতো মহিয়সী নারীদের প্রসঙ্গ।
অনুষ্ঠানের মেজাজ বুঝে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, তা চূড়ান্ত করেন নওশাবা। প্রতিটি পর্বের সঞ্চালানা যেন একটির থেকে অন্যটি আলাদা হয়, সেই চেষ্টা থাকে তার। জানালেন, কাল যেহেতু নারী দিবসে অনুষ্ঠানটি প্রচারিত হবে, তাই তিনি বেছে নিয়েছেন শাড়ি।
সামিয়া রহমানের তত্ত্বাবধানে ‘রঙিলার রঙ্গশালা’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন নাহিদ জিহান।
ছবি : সংগৃহীত







