চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম দিনেই ‘২ষ’–এর নতুন পর্ব!

বছরের প্রথম দিনেই ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজনের নতুন পর্ব ‘অন্তরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
নতুন পর্বের দৃশ্য, একজন পুরুষ ও একজন নারী, বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চরকি অরিজিনাল ’২ষ’ এর নতুন পর্ব ’অন্তরা’। এর ট্রেলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে দুটি চরিত্রকে গুরুত্বের সঙ্গে পাওয়া গেছে। তাদের একজন নওশাবা, তিনি অভিনয় করেছেন অন্তরা চরিত্রে। অন্যজন, আফজাল হোসেন। তার নাম শোনা না গেলেও তাকে নিয়ে প্রশ্ন অনেক।

ট্রেলারের সংলাপে আফজাল হোসেনকে উদ্দেশ করে শিশু কণ্ঠে বলতে শোনা যায়, ’তুমি কি ভূত, জ্বীন, নাকি শয়তান?’। অন্তরা চরিত্রের সংলাপে আছে, ’অপনাকে যেন কবে থেকে চিনি? আপনার সঙ্গে আমার কবে দেখা হয়েছিল?’ এসব কথা রহস্যের জন্ম দিয়েছে। সেকারণে দর্শকদের প্রত্যাশাও রয়েছে সিরিজটি নিয়ে।

ট্রেলারের মন্তব্যের ঘরে অনেকেই জানাচ্ছেন তাদের মতামত। এক দর্শক লিখেছেন, ’অন্তরার স্বামী আসলে কী? দেখতে হবে।’ আরেক দর্শক মনে করছেন, ’অন্তরা’ পর্বটি ’২ষ’ আগের দুই পর্ব ’ওয়াক্ত’ ও ’ভাগ্য ভালো’–কে ছাড়িয়ে যাবে। অনেকেই ’২ষ’ সিরিজের বিষয়বস্তুর প্রশংসা করেছেন এবং ’অন্তরা’ পর্বটি দেখার জন্য অপেক্ষার কথা জানিয়েছেন।

সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ১ জানুয়ারি রাত ১২টায় চরকি প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে ’অন্তরা’। ২০২৫ এর প্রথম কনটেন্ট হিসেবে এটি দেখতে যাচ্ছেন দর্শকরা। ’২ষ’ সিরিজের তৃতীয় পর্ব এটি। নির্মাতা নুহাশ আগেই জানিয়েছিলেন, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ’অন্তরা’–এর গল্প।

নুহাশ নির্মিত প্রথম সিজন ’পেট কাটা ষ’–তে অভিনয় করেছিলেন অভিনেত্রী নওশাবা। সিরিজে ’মিষ্টি কিছু’ নামের পর্বে তাকে দেখা যায়। অভিনেত্রী জানান, সেই পর্বের একটা ধারাবাহিকতা আছে ’অন্তরা’ গল্পে। নতুন পর্বে তার চরিত্রটি রহস্যময়, যা ট্রেলার দেখে অনুমান করা যায়। সেই রহস্যটা ভাঙতে চাননি অভিনেত্রী। বলেন, ’চরিত্রটা তো একটা জার্নি। এর মধ্যে নানাকিছু থাকে। ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নওশাবা বলেন, ’গল্পে আগুনের সিন আছে। সেটা করতে গিয়ে সত্যি সত্যি শাড়ির আচলে আগুন লাগাতে হয়েছিল। বিষয়টা সহজ ছিল না। আগুন নিভতে নিভতে আমার শরীরের কয়েকজায়গায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হলো। সেটা নেভাতে গিয়ে আমার এক সহকর্মীর হাতে জখম হলো। এরকম আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো আমাদের কাজটা।’

Reneta

এরইমধ্যে সিরিজটির দুটি পর্ব প্রকাশ পেয়ে গেছে। বাকি থাকবে ’বেসুরা’। ‘২ষ’ হরর ঘরানার সিরিজ হলেও মূলত সাইকোলজিকাল হরর বলে জানান নুহাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেননওশাবানুহাশনুহাশ হুমায়ূনলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT