বিনোদন

সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে সামান্তা শিমু

সামান্তা শিমু সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে লাল পোশাকে সুন্দরভাবে উপস্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্তা শিমু সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে লাল পোশাকে সুন্দরভাবে উপস্থাপিত, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাধিক পণ্যের বিজ্ঞাপন ও পোশাকের মডেল হিসেবে কাজ করলেও এবারই প্রথম কোনো সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সামান্তা শিমু। তিনি জানালেন, কাজটি গণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্য নির্মাণ করা হয়েছে। 

এর আগে সানমুন ট্রেলার্স, নন্দন পার্ক, মিতালী থ্রিপিস, সুরেশ সরিষার তেল, শরীফ মেলামাইন, ওয়াল্টন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সামান্তা শিমু। কুমার বিশ্বজিৎ, কাজী শুভ, আরমান আলিফের মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

সামান্তা শিমু বলেন, শিশুদের পুষ্টি বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মায়ের দুধের বিকল্প নেই। বিষয়টি বিজ্ঞাপনচিত্রের মূল উপজীব্য। কাজটির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। এতে করে মা, শিশু ও তার পরিবারের বিকাশ লাভ হবে।

সামান্তা শিমু ও অন্য নারী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                                              সামান্তা শিমু ও মিলি বাশার

তিনি বলেন, এর আগে প্রায় ১০টি বিজ্ঞাপনে কাজ করলেও এই প্রথম সচেতনতামূলক কাজে অংশ নিলাম। এক প্রকার দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। গত সপ্তাহে শুটিং করেছি, প্রচারে এলে কাজটি দর্শক পছন্দ করতে পারেন।

সামান্তা শিমু ছাড়াও এ বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মিলি বাশার। এটি নির্মাণ করেছেন আবু তৌহিদ। নির্মাতা জানালেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিটিভি’র যৌথ উদ্যোগে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এটি শুধুমাত্র বিটিভিতে প্রচারিত হবে।

বিষয়:টিভিসি মিলি বাশার সামান্তা শিমু স্বাস্থ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…