চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচল জার্মান যন্ত্র, মুক্তি লো’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর থেকেই চাপে ছিলেন কোচ জোয়াকিম লো। নেশনস লিগের ব্যর্থতায় চাপ আরো বাড়ে। ইউরোর বাছাইপর্ব শুরুর আগে তাই ঘোষণা দিয়ে শুরু করেছিলেন, এবার নতুন জার্মানিকে দেখা যাবে। জেরোম বোয়াটেং ও ম্যাটস হামেলসকে জার্মানি জাতীয় দলে ভবিষ্যতে খেলার ব্যাপারে স্রেফ ‘না’ বলে দিয়েছেন।তার দলে ঠাঁই পেয়েছে একঝাঁক নতুন মুখ। যদিও জার্মানদের কথিত সেই ‘নতুন যুগ’ শুরু হয় ড্র দিয়ে।

নিজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের চ্যালেঞ্জের মুখে ও ইউরো বাছাইপর্বে নামার আগে গত বুধবার জার্মানরা প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১- ১ গোলে ড্র করে। ভল্ফসবুর্গের এ ম্যাচ দিয়ে ২০১৯ সালের শুভসূচনা করতে চাইলেও শেষ পর্যন্ত লো’র দল সমতা নিয়ে মাঠ ছেড়েছে।

তবে আবার সচল হয়েছে জার্মান যন্ত্র। মুক্তি পেয়েছেন কোচ লো’ও। নেশনস লিগে যে নেদারল্যান্ডসের সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছিল জার্মানিকে, সেই ডাচদের তাদেরই ঘরের মাঠে হারিয়ে উয়েফা ইউরো-২০২০’র বাছাইপর্ব শুরু করেছে সানে-রিউসরা।

Banglabid

নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতে সেই দুর্দান্ত জার্মানির দেখা মিললেও, ‘নতুন’ নেদারল্যান্ডসে আবার ধরা খেতে বসেছিল। ২-২ গোলের ড্রটাও অবশ্য খুব খারাপ ফল হত না জার্মানদের জন্য। কিন্তু ডাচরা যেভাবে চোখ রাঙাচ্ছিল তাতে হেরেও বসতে পারত জার্মানি। শেষ পর্যন্ত ঘটেছে উল্টোটা। ৯০ মিনিটে নেদারল্যান্ডসকে চমকে দিয়ে জার্মানরাই হাসে শেষ হাসি। ইউরোর বাছাইপর্বে গ্রুপ ‘সি’ এর জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচ তাই শেষ হয় ২-৩ গোলে।

নেদারল্যান্ডসের মাঠে এর চেয়ে ভালো শুরুর আশা করতে পারত না জার্মানরা। ১৫ মিনিটে নিকো শুলজের ক্রস থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করে জার্মানিকে দারুণ শুরু এনে দেন ম্যানচেস্টার সিটি তারকা। জার্মানির আনন্দ দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। সার্জ গ্যানাব্রি ভার্জিল ভ্যান ডাইককে ফাঁকি দিয়ে ডানদিক থেকে কাটিয়ে ঢুকে পড়েছিলেন ডি-বক্সের মাথায়। সেখান থেকে দুর্দান্ত এক ফিনিশে গোল করে ৩৪ মিনিটেই জার্মানিকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন তিনি।

প্রথমার্ধে ডাচ গোলরক্ষক সিলেসেন আরও দুইবার সানেকে আটকে না দিলে বিরতিটা আরও অস্বস্তিকর হতে পারত ডাচদের জন্য।

Reneta

কয়েকমাস আগে এই দুইদলের শেষ দেখায় প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করেছিল সেই ম্যাচ। দ্বিতীয়ার্ধে তাদের দরকার ছিল দ্রুত গোল। সেটাও হয়ে গেল ৪৮ মিনিটেই। মেম্ফিস ডিপাইয়ের ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ডি লিংট। তাকে দিয়ে গোল করানোর পর ডিপাই নিজেও ৬৩ মিনিটে গোল করে স্কোরলাইন বানিয়ে ফেলেন ২-২।

মার্কো রিউসকে এই ম্যাচেও বেঞ্চে বসিয়ে রেখেছিলেন লো। বরুশিয়া ডর্টমুন্ডের অধিনায়ককে মাঠে নামিয়েছিলেন ৮৮ মিনিটে। তারও আগে নেমেছিলেন ইলকায় গুন্ডোয়ান। দুই বদলি মিলেই আক্রমণটা শুরু করেন। একটি কাউন্টার অ্যাটাক ধরে গুন্ডোয়ান বামদিকে পাঠিয়েছিলেন রিউসকে। তিনি ডি-বক্সের ভেতর করেন নিচু ক্রস। নিকো শুলজ দৌড়ে গিয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে বাম পায়ের শটে গোল করে ২৩ বছর পর নেদারল্যান্ডসের মাঠে জয় এনে দেন জার্মানিকে।

রাতের অন্য ম্যাচে বেলারুশকে ২-১ গোলে নর্দান আয়ারল্যান্ড, হাঙ্গেরি একই ব্যবধানে ক্রোয়েশিয়াকে, স্লোভাকিয়াকে ১-০ গোলে গ্যারেথ বেলের ওয়েলস, ইসরায়েল ৪-২ গোলে অস্ট্রিয়াকে, পোল্যান্ড ২-০ গোলে লাটভিয়াকে, রাশিয়া ৪-০ গোলে কাজাকস্তানকে, স্কটল্যান্ড ২-০ গোলে সান মেরিনোকে এবং বেলজিয়াম ২-০ গোলে সাইপ্রাসকে হারায়। এছাড়া স্লোভেনিয়া ও নর্থ মেসিডোনিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাই-২০২০জার্মানিনেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপজেলা নির্বাচন: গোপালগঞ্জে ইউএনও অফিস ভাংচুর

পরবর্তী

নাগরিকে তুরস্কের ‘মারিয়া’

পরবর্তী

নাগরিকে তুরস্কের ‘মারিয়া’

ডিসেম্বরে আসছে ফজলুর রহমান বাবুর 'মাস্তুল'

সর্বশেষ

ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT