বাংলাদেশ

‘সঙ্গীত জগতে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন সুরকার আলাউদ্দিন আলী’

সুরকার আলাউদ্দিন আলী এর ছবি, বাংলাদেশের সংগীত জগতের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংগীত জগতের স্বনামধন্য সুরকার আলাউদ্দিন আলীর ছবি, তিনি একজন প্রখ্যাত সংগীতজ্ঞ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন গভীর সাধনার মাধ্যমে সঙ্গীত জগতে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন আলাউদ্দিন আলী।

রোববার রাতে এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আলাউদ্দিন আলী সুরের জগতে যেমনি নিজস্বতা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তেমনি গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেও নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন। তার সুর ও সঙ্গীত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে দীপ্তি ছড়াবে।’

রোববার বিকালে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরসম্রাট আলাউদ্দিন আলী মারা যান।

বিষয়:ডিএসসিসি মেয়র তাপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…