চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গীকে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধা!

তামান্না তামিম তামান্না তামিম
১০:২৪ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৭
লাইফস্টাইল
A A

ধরুন, কারও সঙ্গে আপনার দারুণ একটা ভাব হয়ে গেছে। বেশ কিছু দিন ধরেই চলছে তুমুল আড্ডা আর গল্প। হঠাৎ বুঝতে পারলেন দু’জন দুজনকে ভালোবেসে ফেলেছেন। এভাবে ভালোই এগুচ্ছে জীবনের গল্পগুলো। এবার ভাবছেন গাঁটছাড়াটা বাঁধাই যায়। তবে বিয়ের পিঁড়িতে বসার আগে তো সঙ্গীটিকে আপনার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া চাই!

এতোদিন লুকিয়ে রাখা কথাটা বন্ধুদের জানাতে লজ্জাও হয়ত পাচ্ছেন ভীষণ। তবু তো আর থেমে থাকা যাবে না। আবার হুটহাট করে তো আর পরিচয় করিয়ে দেয়া যায় না। এর জন্য দরকার বেশ খানিকটা প্রস্তুতির। আর সঙ্গীর পছন্দ আপনার বন্ধুদের পছন্দ আর সময় সব কিছু মিলিয়েই না এ পরিচয় পর্ব। চলুন জেনে নেই সঙ্গীকে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু আদবকেতা।

ঠিক ঠিক সময় চাই

Banglabid

সঙ্গীর সঙ্গে বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়ার আগে দুই পক্ষের সাথেই আলাদা করে আলাপ সেরে নিন। জেনে নিন তারা আগ্রহী কী না? বা ক্যালেন্ডারের কোন দিনটায় তারা সময় দিতে পারবেন। সারপ্রাইজ দিতে গিয়ে হুটহাট করে কিছু করে না বসাই ভালো। তাদের আগ্রহকে গুরুত্ব দিন।

খোলাসা করুন বিষয়টি

দেখা হওয়ার আগে আপনার বন্ধুদের সঙ্গীর প্রাথমিক পরিচয়টা দিয়ে দিন। এই যেমন সে কোথায় আছে, কী করছে? পড়াশুনা কিংবা চাকুরীর তথ্য। সেই সাথে তার ব্যক্তিত্ব আর পছন্দ-অপছন্দের ব্যাপারেও হালকা জানিয়ে রাখুন। তবে একেবারে সব কিছুই বলে ফেলবেন না যেন! ঠিক আপনার বন্ধুদের সম্পর্কেও কিছু ধারণা দিয়ে রাখুন সঙ্গীকে।

Reneta

অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ান

দেখা গেল, হঠাৎ করে এক বন্ধু আপনার সঙ্গীর অপছন্দের একটি বিষয় নিয়ে কথা বলা শুরু করেছেন। কিংবা তারা নিজেদের মধ্যে পরিচিত হতে পারছে না। দুপক্ষের মধ্যে পরিচয়টা আপনি-ই করে দিন না! যেন তাদের কথা শুরু করাটা সহজ হয়ে যায়।

চাই ভালো পরিকল্পনা

এবারই প্রথমবার দেখা হতে যাচ্ছে। তাই সব কিছু আগেভাবেই ঠিকঠাক করে রাখুন। কোথায় বসবেন? কতক্ষণ সময় কাটাবেন? কি কি বিষয় নিয়ে কথা হতে পারে! সব কিছুরই একটা প্রাথমিক পরিকল্পনা করে রাখুন। এছাড়া বিল দেয়া নিয়ে যেন বিব্রতকর অবস্থায় পড়তে না হয়, সেদিকেও খেয়াল রাখুন। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮০.৩৫ শতাংশ

পরবর্তী

ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে আবারো বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

পরবর্তী

ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে আবারো বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

সুমন্ত আসলঅম

‘কোথায় তোকে লুকিয়ে রাখি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT