চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮০.৩৫ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৭
শিক্ষা
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৬.২০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।

সারা দেশের আট বোর্ডের পাশের হার ৮১.২১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে  ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতবারের চেয়ে এবারের পাসের হার কম।

এবারো আগের মতো ওয়েবসাইট ও মুঠোফোনে ফল পাওয়া যাবে। গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ শেষ হয় এসএসসি’র তত্ত্বীয় পরীক্ষা। আর ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবারো পরীক্ষা শেষে ২ মাসের মধ্যেই ফল প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের চেয়ে এবার ১ লাখ ৩৫ হাজার বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

Reneta

অন্যান্য বারের মতো এবারো শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোন থেকে এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জেনে নেয়ার সুযোগ থাকছে।

ওয়েবসাইট থেকে:
শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) লগইন করে এসএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে:
মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জেনে নেয়ার সুযোগ রয়েছে। এজন্য SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> পাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: SSC RAJ 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে। এভাবে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য:
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: Dakhil MAD 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি ভোকেশনাল:
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: SSC Tec 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি ও সমমানের ফলাফলফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT