সুমন্ত আসলাম। সাহিত্যিক। নাট্যকার। সম্প্রতি বাবা হযরত আলী তার ৮ বছরের মেয়ে আয়েশাকে নিয়ে আত্মঘাতী হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন—
‘আমি প্রচন্ড আবেগী একজন মানুষ। বাবা হযরত আলী তার ৮ বছরের মেয়ে আয়েশাকে নিয়ে আত্মঘাতী হয়েছেন। আমারও একট মেয়ে আছে, ৮ বছর বয়স।
খবরটা পড়ার পর আমি যতবার আমার মেয়ের দিকে তাকাই, ততবার চমকে উঠি! মারে, আমার বুকের ভেতটায় খুব বেশি জায়গা নেই, কোথায় তোকে লুকিয়ে রাখি! কেবল মানুষ থেকে, উন্নয়নের জোয়ারে ভাসা মানুষের থাবা থেকে!
কয়দিন ধরে আমার ঘোর আর কাটে না, কোনো কিছু ভালো লাগে না!’











