চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালের যে বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় অধিকাংশেরই সকালবেলা উঠে চা পানের অভ্যাস রয়েছে। কিন্তু অনেকেই চা পান করে থাকেন খালি পেটে। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় বলা হয়েছে, খালি পেটে চা পানের অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে গরমকালে।

চা খাওয়ার আগে ভারী কিছু না খেলেও অন্তত চায়ের সঙ্গে একটি বিস্কুট খেয়ে নেয়া জরুরি। ঘুম থেকে উঠেই খালি পেটে চায়ের কাপে চুমুক না দেয়াই ভালো।

চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। খালি পেটে এই যৌগ পাকস্থলীতে প্রবেশ করলে অম্লের পরিমাণ বাড়তে পারে। এর ফলে অনেক সময় আকস্মিক বমি বমি ভাব, বুক জ্বালার মতো উপসর্গ দেখা দেয়। গ্যাসের সমস্যারও সূত্রপাত ঘটে । দীর্ঘদিন ধরে খালি পেটে চা পানের অভ্যাস গ্যাসের সমস্যাকে আরও মারাত্মক করে তুলতে পারে।

চায়ে থিয়োফিলিন থাকে। এটি শরীরে পানির পরিমাণ হ্রাস করে। ঘুমিয়ে থাকা অবস্থায় শরীরে পানির পরিমাণ কম থাকে। ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করলে সেই পরিমাণ আরও হ্রাস পায়। এর প্রভাব পড়ে কিডনিতে। চা খাওয়ার আগে অল্প কিছু খাবার বা তিন-চারটি বিস্কুট খেয়ে নিলে এই থিয়োফিলিন কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাতে শরীরে পানির পরিমাণ ঠিক থাকে।

চিকিৎসকদের পরামর্শ, ঘুম থেকেই উঠেই প্রথমে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে কিছুটা পানি খেয়ে নেয়া জরুরি। কিছুক্ষণ পর হালকা কোনও খাবার খেয়ে তার পর চায়ের কাপে চুমুক দিলে শরীর ও মেজাজ দু’টোই ফুরফুরে থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT