চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালের আফসোসে বিকেল পার

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৬:১৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সকালের উইকেট আর দুপুরের উইকেটে বিস্তর পার্থক্য। সেই পার্থক্যের কথা শোনানোর আগে সকালের আফসোসের গল্প বলা যাক।

কুশল মেন্ডিস ‘ব্যাকলিফট’ থেকে ব্যাট নামাতে একটু দেরি করে ফেলেছিলেন। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে এরপর যখন ব্যাট দিতে যান, বল তখন কানা নিয়ে লিটনের হাতে। ঠিক আগের বলে ফিরেছিলেন উপুল থারাঙ্গা (৪)। জোড়া উইকেটের এই উল্লাস স্থায়ীভাবে উদযাপন করার আগে মুশফিকরা রিপ্লেতে দেখতে পান শুভাশিসের পা অনেকটা বেরিয়ে গেছে। ‘নো’!

মেন্ডিস ওই যে সতর্ক হলেন আর সুযোগ দিলেন না। ১৬৫ বল খেলে শতরান তুলে নেন। যার শূন্য রানে আউট হওয়ার কথা ছিল, সেই তিনি দিন শেষ করেছেন ১৬৬ রানে অপরাজিত থেকে! সঙ্গে নিরোসান ডিকেওয়াল্লা আছেন ১৪ রানে। চার উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২১।

সকালের উইকেট দুপুরের পরে কেমন যেন বদলে যায়। যে শুভাশিস এক্সট্রা বাউন্সে স্বাগতিক ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছিলেন, সেই তিনিও বিবর্ণ হয়ে যান। সাকিব তো একাই করেছেন ২৪ ওভার! ৭১ রান দিয়ে উইকেট পাননি। আর মোস্তাফিজ যখন ১৫ ওভার শেষ করেন, তখন দুপুরের সূর্য মধ্যাকাশে। বাধ্য হয়ে সৌম্যকে দিয়ে তিন ওভার করান মুশফিক। কিন্তু সেই উইকেটের দেখা যখন পেলেন, তখন তিনশ’র কাছাকাছি লঙ্কানরা।

তাসকিনের ‘ব্যাক অফ লেন্থ’ ডেলিভারি মিড উইকেটে ঘোরাতে যেয়ে প্লেড হন দিমুথ গুনারত্নে (৮৫)। মেন্ডিসের সঙ্গে তার জুটিটি ১৯৬ রানের।

বাংলাদেশ যেখানে তিন পেসার নিয়ে খেলছে, শ্রীলঙ্কার সেখানে তিন স্পিনার। সকালের উইকেটে পেসারদের গতি দেখে মনে হয়েছিল বাংলাদেশের সিদ্ধান্ত ভুল নয়। কিন্তু বিকেল আসতে আসতে সাকিব একা যখন ২৪ ওভার করে ফেললেন তখন ‘তিন পেসার থিউরি’ কেমন যেন বেখাপ্পা মনে হয়।

মেহেদী হাসান মিরাজ বল করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। নিজের তৃতীয় ওভারে করুনারত্নেকে (৩০) ফেরান। এরপর তিনিও আর প্রভাব বিস্তার করতে পারেননি। অধিনায়ক তাকে ১২ ওভার ব্যবহার করেছেন। এক উইকেট নিতে খরচ করেছেন ৬৬ রান।

গোটা দিন উইকেটের পেছনে সাবলীলভাবে ঝাঁপিয়ে গেছেন লিটন কুমার দাস। তাসকিন, শুভাশিস, মোস্তাফিজের গোটা বাউন্সারগুলো যেভাবে ডাউভ দিয়ে ধরেছেন, তাতে প্রশংসা করতেই হয়।

শেষ বিকেলে গুনারত্নে ফিরে যাওয়ার পর ডিকেওয়াল্লা লেটকাট করতে যেয়ে বল প্যাডে লাগান। প্রথম দৃষ্টিতে ফিল্ডারারা ভেবে বসেন ব্যাট ছুঁয়েছে বল। তাসকিন আবেদনে ফেটেও পড়েন। লিটন বল ধরে গলা মেলান। কিছুক্ষণ পর শরীর ছেড়ে দেয়ার ভঙ্গিতে বল মাটিতে ফেলেন। মুখভঙ্গিতে ভাসছিল আফসোসের ছবি। ক্লান্ত শরীরে না পাওয়ার ছাপ!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চবি’র অধ্যাপক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তী

নারী দিবসে নারী নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

পরবর্তী

নারী দিবসে নারী নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

তারিক আনাম খান

এখন সুস্থ, শুটিং করছেন তারিক আনাম খান

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT