শিক্ষা

চবি’র অধ্যাপক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার

চবি’র অধ্যাপক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চবি ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং সোসাইটির নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় লাশটি যায় বলে চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেছ জানিয়েছেন।

নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় অধ্যাপক আজাদের মরদেহ দেখার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় বলে জানান চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।
প্রক্টর আলী আসগর চৌধুরী আরো জানান, তারা বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে সেখানে যান।
অধ্যাপক ড. আবুল কালাম আজাদ (৭০) চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে পাহাড়িকা ক্যাম্পাসের বাসায় থাকতেন।
পুলিশের  কর্মকর্তা মোকাদ্দেছ বিকাল সোয়া পাঁচটায় জানান, লাশ নামানো হবে, পরবর্তীতে ময়নাতদন্ত শেষে জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।
অধ্যাপক আবুল কালাম আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সাদা প্যানেলের সঙ্গে জড়িত ছিলেন।
বিষয়:ঝুলন্ত লাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…