চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মের ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বড়দিন উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন: একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র চারদিন বাকি রয়েছে। আমি আশা করছি যে, দলমত নির্বিশেষে আপনারা সবাই নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

এদেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এই সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

যিশু খ্রিস্টকে মুক্তির দূত ও আলোক বর্তিকা অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিস্ট বিশ্বে শান্তির বাণী প্রচার করেছেন এবং তার দর্শন ছিল ভালবাসা, সেবা, ক্ষমা ও সমবেদনাভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।

রাষ্ট্রপতি বলেন: আমি মনে করি, যিশু খ্রিস্টের শিক্ষা ও ধারণা এই সমস্যা জর্জরিত বিশ্বে শান্তি, সম্প্রতি ও বিভিন্ন জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Reneta

রাষ্ট্রপতি হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানম বঙ্গভবনে এ সংবর্ধনার আয়োজন করেন। এখানে আলোকসজ্জাসহ একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, ডিপলোমেটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিগণ, খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পীরা সমবেত কণ্ঠে ক্রিসমাস ক্যারোল পরিবেশন করে।

পরে রাষ্ট্রপতি খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একটি ক্রিসমাস কেক কাটেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিসমাস ট্রিবড় দিনরাষ্ট্রপতিরাষ্ট্রপতি আব্দুল হামিদলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT