চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সওদা’য় শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের আন্তর্জাতিক নিলাম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারী শিল্পীরা অনলাইনে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের অনলাইন নিলাম শুরু হলো অনলাইন নিলাম প্লাটফর্ম ‘সওদা’য়। এক ওয়েবিনারের মাধ্যমে এই নিলাম শুরু হয়।

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত ওয়েবিনারে উপস্থিতি ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী আফজাল হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, আর্ট এজেন্সি আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন এবং সওদা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ওয়েবিনারে তার শিল্পকর্ম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন তথ্য শেয়ার করেন এবং সওদা’র নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পৃথিবীতে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে হলে ধৈর্য্য-সহকারে এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে যেতে হবে।

শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের আলোচনা করেন। তিনি বলেন, জয় বাংলা ধ্বনির চিত্রিত রূপ আমরা দেখতে পাই শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে।‘

চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘গতি, শক্তি, স্বপ্ন ও স্বাধীনতার জাদুকরী মিশেল আমাদের আকৃষ্ট করে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম।‘

সওদা’র বিভিন্ন দিক তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন বলেন, সওদা’র পরীক্ষামূলক ধাপ পার হয়ে এখন আমরা আন্তর্জাতিকভাবে বড় পরিসরে অকশনের আয়োজন করতে যাচ্ছি। বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো।

বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চারটি চিত্রকর্ম নিয়ে আন্তর্জাতিক অনলাইন অকশন প্ল্যাটফর্ম ‘সওদা’র এই বিশেষ নিলাম চলবে সেপ্টেম্বর মাসজুড়ে। এই অনলাইন নিলামের সঙ্গে আর্ট এজেন্সি হিসেবে যুক্ত রয়েছে আর্টকন।

ট্যাগ: চিত্রশিল্পীশাহাবুদ্দিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন ৪ লাখ ১৮ হাজার মানুষ

পরবর্তী

চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

পরবর্তী
প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহের ছবি, বাংলা সাহিত্য অঙ্গনে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT