চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতিকর্মী ইলারিয়াস রোজারিও’র পরলোকগমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
শিল্প সাহিত্য
A A

ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট সংস্কৃতিকর্মী ইলারিয়াস রোজারিও মারা গেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় ৮৮ বৎসর বয়সে তার মৃত্যু হয়। (ঈশ্বর তাঁর আত্মার চির শান্তি দান করুন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী বেলা মেরি স্টেল্লা রোজারিও, ৪ পুত্র এবং ৩ কন্যা, নাতি নাতনি, প্রপৌত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বুধবার তেজগাঁও জপমালা রানি গির্জায় বেলা ১১.৩০টায় অন্ত্যেষ্টি খ্রিষ্টযাগের পর গির্জা সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ইলারিয়াস রোজারিও ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৯ মে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কেতু ফ্রান্সিস রোজারিও এবং মায়ের নাম মাগডেলিনা রোজারিও। তিনি কর্মজীবনে আমেরিকান দূতাবাসে দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছিলেন।

বিশিষ্ট নাট্য কর্মী ইলারিয়াস রোজারিও তেজগাঁও অঞ্চলে পরিচিত ছিলেন ‘খান’ নামে। তেজগাঁওয়ে বহুবার মঞ্চস্থ দর্শকনন্দিত ঈশা খান নাটকে ঈশা খানের চরিত্রে অভিনয় করার কারণে স্থানীয় নাট্যদর্শকদের কাছে তিনি এই নামে পরিচিত হয়ে উঠেছিলেন। বিগত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মঞ্চে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ভিত্তিক ৫৪টি নাটকে তিনি অভিনয় করেন।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ইলারিয়াস রোজারিও তেজগাঁও স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ফুটবল খেলোয়াড় ও রেফারি হিসাবেও তিনি সুনাম কুড়িয়েছিলেন। তিনি তেজগাঁও প্যারিস কাউন্সিল এবং সেবা প্রতিষ্ঠান সেন্ট ভিনসেন্ট ডি পলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

Reneta

ইলারিয়াস রোজারিও-এর সন্তানরা দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ শেষে সবাই বাংলাদেশে কর্মরত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংস্কৃতিকর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT