চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপশক্তি রুখতে সংস্কৃতিকর্মীদের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সংস্কৃতিকর্মীদের সংগ্রাম অব্যাহত রাখার বিকল্প নেই। ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন দেশের সংস্কৃতিজনরা।

সম্প্রীতি-সৌহার্দ্য-ভালোবাসার ঐতিহ্য লালন করে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। কিন্তু বারবার নানা অপশক্তি এই সংস্কৃতির উপর আক্রমণ চালায়। বর্তমান সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি এমন অপতৎপরতায় লিপ্ত। বরাবরের মতোই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সংস্কৃতিকর্মীরা।

এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ কর্মসূচী বাস্তবায়ন করছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। তারই অংশ হিসেবে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ রাজধানীর গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আলোচনা, আবৃত্তি, গান ও নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Banglabid

আয়োজনের প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বেলায়েত হোসেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।

বক্তারা বলেন, যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতামুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সংস্কৃতিকর্মীদের জোরালো ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশকে উন্নয়নের অগ্রযাত্রা থেকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। সংস্কৃতিকর্মীদের যেকোনও ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসম্মিলিত সাংষ্কৃতিক জোটসংস্কৃতিকর্মীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT