চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কারের দাবিতে রাবি’র আবাসিক হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৮
শিক্ষা
A A
রাবি

হলে সারাদিন পানি না থাকা, টয়লেট পরিষ্কার না করা, ওয়াইফাই সমস্যাসহ অন্যান্য কারণে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের ও সুপার ভাইজারের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা প্রাধ্যক্ষের কক্ষের দরজা ও হলের কিছু বৈদ্যুতিক বাল্ব ভেঙে ফেলে।

ঘটনাস্থলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিছুর রহমান আসলে শিক্ষার্থীরা কয়েকটি দাবির কথা উল্লেখ করেন এবং তাদের দাবিগুলো মেনে না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।

Banglabid

তাদের দাবিগুলো হলো-হলের পয়নিষ্কায়ন ব্যবস্থা ভালো করতে হবে, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, বাথরুম ও টয়লেট ভালো করতে হবে, হাই স্পিড ওয়াইফাই ব্যবস্থা, রিডিং রুম, নেট রুম, ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ে ভালো মানের খাবারের ব্যবস্থা প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, রোজার ছুটির শেষ হলেও একবারের জন্য হল প্রাধ্যক্ষ আসেনি। আবার ঠিকমতো পরিচ্ছন্নতা কর্মীরা না আসায় বাথরুমগুলোর বেহাল দশা হয়ে গেছে। যার জন্য আমরা সমস্যায় ভুগছি। এমনকি আজ পানি না থাকায় অনেকে নামাজ পরতেও পারেনি।

এসময় হল প্রাধ্যক্ষ এম আনিছুর রহমান তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, হলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা শুনে চিফ ইঞ্জিনিয়ার ও প্রো-ভিসিকে এ বিষয়ে অবগত করেছি। তারা অতি দ্রুত এ সমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে কয়েকজন সহকারী প্রক্টরকে পাঠান। তবে তারা পরিস্থিতি সামাল দিতে না পারায় প্রক্টর নিজেই ঘটনাস্থলে এসে সব সমস্যা পর্যবেক্ষণ করেন এবং হল সংস্কারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ঘটনা শুনে আমি কয়েকজন সহকারী প্রক্টর পাঠাই। শিক্ষার্থীদের দাবি দাওয়া কি আছে তা শোনার জন্য। এরপর আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে তাদের সমস্যাগুলো দেখে এসেছি। তাদের সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলবো। পরে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়াও হল প্রাধ্যক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য নির্দেশ দিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিহতদের বের হওয়ার রাস্তা আটকে রাখা হয়

পরবর্তী

যে ৫ কারণে ফ্রান্সের বিপক্ষে ফেভারিট আর্জেন্টিনা

পরবর্তী

যে ৫ কারণে ফ্রান্সের বিপক্ষে ফেভারিট আর্জেন্টিনা

এক প্রবাসীর অনন্য বাগান

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT