চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপে বসতে চায় বিকল্পধারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার রাজনৈতিক সমস্যা সমাধান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে  আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার ইচ্ছা জানিয়ে চিঠি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। 

মঙ্গলবার রাতে অনুরূপ আরেকটি চিঠি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। চিঠিটিতে সাক্ষর করেছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। চিঠি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রউফ মান্নান।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিঠি গ্রহণ করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। চিঠি গ্রহণের পর তিনি এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন: স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া যে কোন দলের সাথেই সংলাপ হতে পারে।

প্রধানমন্ত্রীকে লেখা সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তার চিঠিতে লিখেছেন: আমরা লক্ষ্য করে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোন বিকল্প নেই সেই প্রস্তাব কি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি আপনি নির্বাচন সম্পর্কীয় সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আমরা আপনাকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ, বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধা মত আমাদের আমন্ত্রণ জানালে আমরা খুশি হব। জাতির এই রাজনৈতিক ক্লান্তিলগ্নে আমাদের সকলের শুভেচ্ছা ও সৌহার্দ্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।

চিঠির নিচে বদরুদ্দোজা চৌধুরীর সাক্ষর রয়েছে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা অপর এক চিঠিতে বিকল্পধারার মহাসচিব  মেজর (অব.) আব্দুল মান্নান লিখেছেন: আমরা লক্ষ্য করে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোন বিকল্প নেই, সেই প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন সম্পর্কীয় সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ, বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য তার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে আমরা খুশি হব। জাতির এ রাজনৈতিক ক্লান্তিলগ্নে আমাদের সকলের শুভেচ্ছা ও সৌহার্দ্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব বলে বিশ্বাস করি। সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি।

Reneta

চিঠিতে  মেজর (অব.) আব্দুল মান্নানের সাক্ষর রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকল্পধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT