চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সংঘের সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক রওনক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বিনোদন
A A
ছবি: জাকিয়া হিমু

ছবি: জাকিয়া হিমু

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা রওনক হাসান।

নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে নাসিম পেয়েছেন ৪৯৬টি ভোট, আর সাধারণ সম্পাদক হিসেবে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রওনক হাসান।

শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোটারের চাপে প্রায় ৩ ঘণ্টা সময় বাড়ায় নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ চ্যানেল আই অনলাইনকে জানান, এ বছর মোট ভোটার সংখ্যা ছিলেন ৭৫২ জন। এরমধ্যে ভোট পড়ে ৬৪২টি, তার থেকে ৫৮টি ভোট বাতিল হয়ে যায়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এবারের নির্বাচনে সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ৩৯৮, ৩৭৪ এবং ৩৯৭টি।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ৫০০ ও ৩৩৮টি।

Reneta

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, তার ভোটের সংখ্যা ৩২৫টি। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

শিল্পী সংঘের নির্বাচনের চূড়ান্ত ফলাফল:


এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করেছেন ৪৮ জন প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আইনুন নাহার পুতুলআশরাফুল আশীষতানভীর মাসুদনাটকনাসিমমাজনুন মিজানলিড বিনোদনশামস সুমনশিল্পী সংঘসিনেমাসূচনা সিকদারহিমে হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি ‘জেরাল্ড ফোর্ড’, যাচ্ছে আরও একটি

এপ্রিল ১৮, ২০২৬

দিনাজপুরে তরুণ কৃষি উদ্যোক্তারা স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন

এপ্রিল ১৮, ২০২৬

বৈশাখে বাইসাইকেলে গ্রাম মাতালো স্কুলছাত্রীরা

এপ্রিল ১৮, ২০২৬

তরুণ উদ্যোক্তার উদ্যোগে পুষ্টি, কর্মসংস্থান ও আশার নতুন দিগন্ত

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে জানিয়েছেন ইরানি কর্মকর্তা

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT