স্পোর্টস

সংখ্যায় সংখ্যায় বিপিএল

সংখ্যায় সংখ্যায় বিপিএল

বিপিএল পঞ্চম আসরের পর্দা নামল মঙ্গলবার। গেইল তাণ্ডবে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। সংখ্যাতত্ত্বে দেখে নিন টুর্নামেন্টের বিভিন্ন পরিসংখ্যান।

১-প্রথমবার নাম্বার ওয়ান (চ্যাম্পিয়ন) রংপুর রাইডার্স।

২– ক্রিস গেইলের হাঁকানো শতক ও অর্ধশতকের সংখ্যা। এবার বিপিএলের সর্বোচ্চ।

৩– এতবার ‘ডাক’ মেরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

৪– এক ম্যাচে একাই এতবার ক্যাচ নিয়েছেন সাব্বির রহমান।

১২-এতবার উইকেটের পেছন (স্টাম্পিং+ক্যাচ) থেকে ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন জহুরুল ইসলাম।

১৩-বিপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ।

১৮– এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের ছক্কার সংখ্যা। নাম তার ক্রিস গেইল!

২২-এতটি উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান।

২৭– এক ম্যাচে সবচেয়ে অতিরিক্ত রান। ঢাকা ডায়নামাইটসকে ১৩৩ রানে আটকাতে ২৭টি অতিরিক্ত রান ‘উপহার’ দেয় রাজশাহী কিংস।

৪৭-বিপিএলে কোনো ব্যাটসম্যানের হাঁকানো ছক্কার সংখ্যা। ব্যাটসম্যানের নাম অবধারিতভাবে ক্রিস গেইল।

৯৯-সবচেয়ে বড় ব্যবধানে জয়। রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকা ম্যাচটি জিতে নেয়।

১৪৬-এবারের বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। নিশ্চয়ই অনুমান করার প্রয়োজন পড়ছে না ইনিংসটি কার। হ্যাঁ, তিনি ক্রিস গেইল!

২০১-সর্বোচ্চ রানের জুটি। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এই রান সংগ্রহ করেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম জুটি।

২১৩-সর্বোচ্চ দলগত ইনিংস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে এই রান তুলেছিল খুলনা টাইটানস।

৩৩৫-সর্বোচ্চ স্ট্রাইকরেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৪ বলে ৪৭ রান করে এই স্ট্রাইকরেটের মালিক রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

৩৮২-এক ম্যাচে সবচেয়ে বেশি রান। চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স দুই দল মিলে এক ম্যাচে মোট ৩৮২ রান করে।

৪৮৫-এবারের টুর্নামেন্টে ক্রিস গেইলের রান। আসরের সর্বোচ্চ রান তো অবশ্যই। তবে বিপিএলের ইতিহাসে সেরা হতে পারেননি এক রানের জন্য। এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড আহমেদ শেহজাদের ৪৮৬।

বিষয়:বিপিএল ২0১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…