বিদেশি শিক্ষার্থীর হিসাবে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান শীর্ষে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, ওয়েবসাইটের সঙ্গে শিক্ষার্থীদের দেয়া তথ্যের খুঁটিনাটি কিছু ভুল শোধরানো গেলে এই সংখ্যা আরও বাড়বে।
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় আর ১০০টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার পরও উচ্চ শিক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার সংখ্যা গত দুই বছরে দ্বিগুণ হয়েছে। ইউনেস্কোর সর্বশেষ পরিসংখ্যান বলছে, শিক্ষা ভিসায় বাংলাদেশ থেকে শুধু মালয়েশিয়ায় যাওয়ার হার বেড়েছে ৪২২ শতাংশ।
২০১৬ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেছে ৩৪ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। আর মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, ২০১৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করেছে ১ লাখ ৫ হাজার।
তবে ভিসা আবেদনের সাথে ওয়েবসাইটে থাকা তথ্যের গড়মিল থাকায় ইমিগ্রেশনে জটিলতায় পড়তে হয় বাংলাদেশি শিক্ষার্থীদের।
মালয়েশিয়ার প্রতিনিধিদলটি বাংলাদেশি শিক্ষার্থীদের আরও কি কি সমস্যা আছে সেগুলো জানার চেষ্টা করেছে।
আরও বিস্তারিত দেখুন মোস্তফা মল্লিকের রিপোর্টে-








