ক্রিকেট

বিশ্বকাপ: টসে জিতেছে অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে উড়ন্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠিয়েছেন অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন।

১৬ দলের আসরে গ্রুপ চারটি। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

বিষয়:অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া বাংলাদেশ মালয়েশিয়ায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…