বাংলাদেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যেসব বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যেসব বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছে মাস কার্গো কোম্পানির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ বাংলাদেশি শ্রমিকসহ ১০ জন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশিরা হলেন: রাজীব মুন্সি, সোহেল, মহিন, আল আমিন ও গোলাম মোস্তফা।

প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সেকেন্ড সেক্রেটারি ফরিদ আহমেদ জানান, মরদেহ দেশে পাঠানোসহ ক্ষতিপূরণ আদায়ে কাজ করবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

এছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি।

স্থানীয় সময় রোববার রাত সোয়া ১১টায় নিলাই শহর থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। আহতদের ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই কারখানায় বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশি বলে জানা গেছে।

৪৩ জন শ্রমিক নিয়ে বাসটি রাত ১২ টার শিফিটে কাজে যোগ দেওয়ার জন্য কর্মস্থলে যাচ্ছিল।

বিষয়:বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…