বিনোদন

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল

সম্মিলিত সংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল।

সম্মিলিত সংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল।

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বাংলাদেশ এখন বিচারপতির দেশ হয়ে গেছে। এখন আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নেই।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও গোলাম কুদ্দুস, মাসুম আজিজ, রোকেয়া প্রাচীসহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন।

বিষয়:ষোড়শ সংশোধনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…