চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকারের সুর কিছুটা নরম হয়েছে: মওদুদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৮:৫০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার ও সরকারি দলের নেতাদের সুর কিছুটা নরম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, তাই দলটির দায়িত্বশীল একজন নেতাকে সম্প্রতি বলতে দেখেছি, ‘এই রায় নিয়ে ভেবে চিন্তে জেনে শুনে কথা বলবেন।’

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে। সরকার ও সরকারি দল উচ্চ আদালতের দেয়া একটি রায়কে চ্যালেঞ্জ করে বসেছে। তাদের এ অবস্থানে সমগ্র জাতি স্তম্ভিত।

তিনি বলেন, প্রশ্ন জাগে তাহলে কি তারা (ক্ষমতাসীনরা) এতদিন ষোড়শ সংশোধনী বাতিলের রায় না পড়েই কথা বলেছেন ?’

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সম্পর্কে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘উনি একজন নির্লজ্জ ও অসৎ ব্যক্তি। তিনি প্রধান বিচারপতি ছিলেন ভাবতে লজ্জা লাগে। কারণ এই ব্যক্তিটি দেশের অনেক উজ্জ্বল ভবিষ্যত ধূলিসাৎ করে দিয়েছেন।’

বন্যা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ- অভিযোগ করে তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় লক্ষ লক্ষ মানুষ অনাহারে, এক প্রকার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কাজেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একদিনের জন্য ত্রাণ বিতরণে গেছেন যা মুখ দেখানো।’

Reneta

এসময় তিনি প্রাকৃতিক দুর্যোগ বন্যার পাশাপাশি মানব সৃষ্ট রাজনৈতিক দুর্যোগ থেকে রেহাই পেতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমওদুদ আহমদষোড়শ সংশোধনীর রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT