রাজনীতি

ষষ্ঠ ধাপে ২১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতম ধাপে ২১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৭টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর মধ্যে দু’টি ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী এলাকায় গতকাল থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারকাজ বন্ধ করতে হয়।

উল্লেখ্য, সপ্তম ও শেষ ধাপে ১৩৮টি ইউপিতে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজার ইউপিতে ভোট করা যাবে। মামলা জটিলতার কারণে বাকিগুলোর নির্বাচন আটকে রয়েছে।

বিষয়:৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচন ইউপি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…