চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শয়তান তাড়ানোর উৎসব

জাকির সবুজ জাকির সবুজ
১:৩০ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
মাল্টিমিডিয়া, লিস্ট
A A

উত্তর স্পেনের কাসট্রিলো ডি মুরসিয়া শহরের শিশুদের ওপর থেকে শয়তানের কু-প্রভাব তাড়াতে এক বিচিত্র উৎসবের আয়োজন করা হয়। উৎসবের নাম এল সাল্টো ডেল কোলাচো বা এল কোলাচো। বাংলায় এর অর্থ দাঁড়ায়- শয়তানের লাফ। উৎসবের বয়স প্রায় চারশ বছর। ১৬২০ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হচ্ছে। প্রতি বছর জুন মাস মহাসমারোহে কাসট্রিলো ডি মুরসিয়া শহরে এই উৎসব পালিত হয়। শহরের ক্যাথলিক রীতির অনুসারী বাসিন্দারা মনে করেন এর মাধ্যমে তাদের নবাগত সন্তানের ওপর থেকে শয়তানের কু-প্রভাব দূর হয়। খোলা আকাশের নীচে গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায় সারিবদ্ধভাবে শুইয়ে রাখা হয় সদ্য জন্মানো থেকে শুরু করে এক বছর বয়সি শিশুদের। একজন অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তি শিশুদের ওপর দিয়ে লাফিয়ে পার হয়। আর চারপাশে গোল হয়ে দাঁড়ানো শিশুদের মা-বাবা ভয় পাওয়ার বদলে উৎফুল্লবোধ করছে। স্থানীয়দের বিশ্বাস এ উৎসব পালনের পর শয়তানের কু-প্রভাব থেকে সুরক্ষিত থাকবে শিশু। স্থানীয় পাদ্রীরা উৎসবের আয়োজন করেন আর যিনি শিশুদের ওপর দিয়ে দৌড়ান তিনি এই পাদ্রী সম্প্রদায়েরই একজন। উৎসবের দিন শহরের বাসিন্দারা সন্তানের মঙ্গল কামনা করে বাড়ির দেয়ালে সাদা কাপড় ঝুলিয়ে দেন। সকাল ছয়টায় এই উৎসব শুরু হয়ে একশ শিশুর ওপর দিয়ে লাফানোর আগ পর্যন্ত চলে। এরপর শয়তানরূপী পাদ্রী যুবক-যুবতীদের ধাওয়া দেয় এবং যতক্ষণ শয়তান দৌড়ে যুবক-যুবতীদের ধরতে না পারে ততক্ষণ এই দৌড় চলমান থাকে। স্থানীয়রা জানান, এই দীর্ঘ সময়ে কোনো শিশু কোনো রকম দুর্ঘটনার শিকার হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT