চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শয়তানকে পাথর মারতে হাজিদের মিনাযাত্রা

চকোর মালিথাচকোর মালিথা
৯:৪৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মুজদালিফায় রাত যাপন করে হাজিরা মিনার উদ্দেশে রওনা হয়েছেন। মিনায় শয়তানের উদ্দেশে পাথর মারবেন তারা। মুজদালিফায় আসার আগে বুধবার আরাফাত ময়দানে হজের প্রধানতম আনুষ্ঠানিকতায় হাজিরা খুতবা শেষে বিশ্ব মানবতার মঙ্গল কামনা এবং মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য দোয়া করেন।  

সেলাই ছাড়া দুই প্রস্থ ধবধবে সাদা কাপড় পরে মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে বুধবার নিজেদের সমর্পণ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ মুসল্লি। 
ইহজগতের সকল ইচ্ছা, চাহিদা আকাঙ্খা, কামনা-বাসনা সব কিছু বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা তিন দিকে পাহাড় ঘেরা দুই মাইল দৈর্ঘ ও দুই মাইল প্রস্থের আরাফাতের বিশাল প্রান্তরে ছিলেন দিনভর।

আরাফাতের এই পবিত্র ময়দানেই বিদায়ী হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা:)। সেই ইতিহাসকে ধারণ করে প্রতিবছর আরাফাত ময়দানে হাজির হন লাখো মুসল্লি।

সেখানে সারাদিনই অবস্থান করেন এবং খুতবা শুনে পরে মোনাজাতে শরিক হন সবাই। এবছর প্রায় ১ লাখ ৭ হাজার বাংলাদেশী হজ পালন করছেন।

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শাইখ। বলেছেন, নিজেদের অনৈক্যের কারণে পৃথিবীজুড়ে মুসলমানদের রক্ত ঝরছে।

জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরফাতের খোলা ময়দানে সকল হাজি এক সঙ্গে কসরের নামাজ আদায় করেন।

Reneta

এর পর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। সে সময় পাপের সাজা থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন হাজিরা।

জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরফাতের খোলা ময়দানে সকল হাজি এক সঙ্গে আদায় করেছেন কসরের নামাজ। বুধবার সূর্যাস্তের আগ পর্যন্ত ঐ ময়দানেই চলেছে হাজিদের ইবাদত বন্দেগী। 

হজের নিয়ম অনুযায়ী  সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌছেন পরবর্তী গন্তব্য ৫ কিলোমিটার দূরের মুজদালিফায়। মুজদালিফার খোলা আকাশের নিচে প্রথম রাত্রি যাপন করেন আদম আলয়ে হিস সালাম এবং হাওয়া আলায়ে হাস সালাম। উপলব্ধির এই জায়গায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানকে মারার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।

ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে শয়তানকে পাথর মারার উদ্দেশে আবার রওনা হন মিনার দিকে। তিনদিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর মারবেন হাজিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT