চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেষ্ঠ পুরুষ হৃতিক রোশন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

৪৬ বছরে পা রাখলেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন। ১০ জানুয়ারি এই অভিনেতার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

বরাবরের মত এ বছরও হৃতিক জন্মদিনের প্রথম শুভেচ্ছাটি পেয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খানের কাছ থেকে। হৃতিকের জন্মদিনে ইনস্টাগ্রামে মনকাড়া একটি পোস্ট শেয়ার করেছেন সুজান। যেখানে বাবা হৃতিককে দেখা গেছে তার দুই সন্তানের সাথে। যার ক্যাপশনে সুজান লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট বার্থডে হৃ। আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ পুরুষ তুমি।’

শুধু তাই নয়, প্রাক্তন স্বামীকে দুটি অ্যাওয়ার্ডও দিয়েছেন সুজান। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘বেস্ট ড্যাডি অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট ফিলোসফার’।

সুজানের ওই পোস্টে ভক্তরা একাধারে যেমন উচ্ছ্বসিত, তেমনি দুঃখিতও। একজন তো লিখেও ফেলেছেন, ‘ভালবাসা যখন রয়েছেই, তাহলে আলাদা কেন রয়েছ তোমরা?’ অপর একজনের বক্তব্য, ‘তোমাদের দু’জনকে আবার একসঙ্গে দেখতে চাই প্লিজ।’

২০০০ সালে হৃতিক সুজান খানকে বিয়ে করেন। ১৪ বছর সংসার করার পর ২০১৪-তে হৃতিক ও সুজান যখন বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন, অবাক হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রির বহু মানুষ। দম্পতি হওয়ার অনেক আগে থেকেই তারা ছিলেন বেস্ট ফ্রেন্ড। যাদের বলা হতো ‘চাইল্ডহুড সুইটহার্ট’।

তবে কেন যে তাদের বিচ্ছেদ হল তা দু’জনের কেউই খোলসা করেননি কখনো। গুঞ্জন উঠেছিল কঙ্গনার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতাই নাকি তাদের সম্পর্কে চির ধরিয়েছিল। অপর দিকে আবার সুজানের সঙ্গেও জড়িয়েছিল অর্জুন রামপালের নাম।

Reneta

আশির দশকেই অভিনয়ে হাতেখড়ি হয় ছোট্ট হৃতিকের। সে সময়ে বেশ কয়েকটি সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। বাবার পরিচালিত চারটি সিনেমাতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এরপর ২০০০ সালে রূপালী পর্দায় আবির্ভূত হন নায়ক হিসেবে।

বাবা রাকেশ রোশন পরিচালিত ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমাতে নায়ক হিসেবে অভিষেক হয় হৃতিকের। যে ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। অভিষেক সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ হৃতিক জিতে নেন বেশ কয়েকটি পুরস্কার। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। বিরতি নিয়ে কাজ করলেও দর্শকদের বেশ ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

অভিনয় ছাড়াও দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও তিনি সারা ভারতজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। যার ঝুলিতে আছে বেশ কয়েকটি ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও অনেক সম্মাননা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুজান খানহৃত্বিক রোশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পরবর্তী

বিএনপি মহাসচিব পারলে আমি পারব না কেন: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব পারলে আমি পারব না কেন: কাদের

তুরাগ তীরে শুরু হয়েছে তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT