ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করবে বাংলাদেশ: সাকিব

শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করবে বাংলাদেশ: সাকিব

ফাইল ছবি

অধিনায়ক মাশরাফীসহ বিশ্বকাপ খেলা ৪ ক্রিকেটার দলে না থাকা সত্ত্বেও বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ভাল করবে বলে মনে করেন সাকিব আল হাসান।

‘দলে যারা ডাক পেয়েছেন এটা তাদের জন্য সুযোগ’, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন মন্তব্য করেছেন বিশ্বকাপে আশাতীত পারফরম্যান্স করা বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।

বিশ্বকাপে নিজে ভাল খেললেও সতীর্থরা কেন ভাল করতে পারেননি এমন প্রশ্নে সাকিব বলেন, সবাই যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছেন।

তবে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে না পারাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন এ অলরাউন্ডার। তিনি বলেন: আগামী বিশ্বকাপে ভাল কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে।

একইসঙ্গে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কিছু বললে তা বোর্ড মিটিংয়েই বলবেন বলেই জানিয়েছেন তিনি।

বিষয়:শ্রীলঙ্কা সফর সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…