শ্রীলঙ্কায় লাশের মিছিল
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
শ্রীলঙ্কায় বোমা হামলায় ৩০০ জনের বেশি প্রাণহানির ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
আমাক প্রোপাগান্ডা এজেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি বলে, তারা অনেক দেশের নাগরিকদের এবং খ্রিস্টানদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছিলো।
রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫শ’রও বেশি। এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






