চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশৃঙ্খলাকারীদের ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে জবাব দেবে শ্রীলঙ্কা পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা-হামলা-জবাব

শ্রীলঙ্কার কিনিয়ামার এই মসজিদটিও রোববারের হামলার শিকার

দেশজুড়ে নৈশকালীন কারফিউ আংশিক তুলে নিয়েছে শ্রীলঙ্কা সরকার। তবে বিশৃঙ্খলাকারীদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়ে জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার তিন সপ্তাহ পর শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী অস্থিরতা রোববার গুরুতর হয়ে সহিংসতায় রূপ নেয়ায় এ কারফিউ জারি করেছিল পুলিশ।

তবে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত উত্তর-পশ্চিম প্রদেশে কারফিউ চলবে বলেও পুলিশ জানিয়েছে।

এই কারফিউয়ের মাঝেই সোমবার রাতে একদল হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি বলে জানিয়েছে গালফ নিউজ।

পুলিশ জানায়, ৪৫ বছর বয়সী ওই মুসলিম ব্যক্তির কাঠের ওয়ার্কশপে সোমবার রাতে অতর্কিতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ মানুষ। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে বারবার কুপিয়ে তাকে জখম করে হামলাকারীরা। তাকে উদ্ধার করে পুত্তালাম জেলার একটি হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এটি রোববার থেকে চলমান দাঙ্গা-হামলার ঘটনায় প্রথম মৃত্যু বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

Reneta

বিবিসি জানিয়েছে, টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, দাঙ্গা-বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ শক্তি নিয়ে জবাব দিতে প্রস্তুত।

এর আগে সোমবার ভোরে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংহে সবাইকে শান্ত হতে আহ্বান জানিয়ে বলেন, এ বিশৃঙ্খলা গত মাসে হওয়া হামলার তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার খ্রিস্টান অধ্যুষিত চিলাও শহর এবং আশপাশের এলাকায় লোকজন জড়ো হয়ে একাধিক মসজিদ এবং মুসলিম মালিকানাধীন কিছু দোকান লক্ষ্য করে পাথর ছোড়া ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

এ ঘটনায় এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহিংসতামূলক হুমকি দেয়ার অভিযোগ এনে গণধোলাই দেয়া হয়।

এ হামলার পর দেশজুড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় শ্রীলঙ্কা সরকার।

রোববার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত কুরুনেগালা জেলায় মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

হামলা চালানো বিক্ষুব্ধ দলগুলোকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার বেশ কয়েকটি শহরে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কাশ্রীলঙ্কা-বোমা হামলাশ্রীলঙ্কায় বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
People with limited incomes are under pressure due to the rising prices of daily necessities

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সীমিত আয়ের মানুষ

জুলাই ১১, ২০২৬

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT