চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিমবিরোধী বিশৃঙ্খলায় শ্রীলঙ্কায় সামাজিক মাধ্যম বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা-হামলা-সামাজিক যোগাযোগ মাধ্যম

দেশজুড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার পর থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় চলমান মুসলিম বিরোধী অস্থিরতা রোববার গুরুতর রূপ ধারণ করায় সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার খ্রিস্টান অধ্যুষিত চিলাও শহর এবং আশপাশের এলাকায় লোকজন জড়ো হয়ে একাধিক মসজিদ এবং মুসলিম মালিকানাধীন কিছু দোকান লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এছাড়াও এক ব্যক্তিকে গণধোলাই দেয়া হয়েছে।

ফেসবুকের একটি পোস্ট থেকে এই সবগুলো ঘটনার শুরু বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানিয়েছে, আবদুল হামিদ মোহাম্মদ হাসমার নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ফেসবুকে একটি পোস্ট দেয়ার ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে।

ওই পোস্টে আবদুল হামিদের একটি কমেন্ট ছিল: ‘একদিন তোমরা কাঁদবে’। শ্রীলঙ্কার খ্রিস্ট ধর্মাবলম্বী অনেকে একে আরও সহিংসতা ঘটানোর হুমকি হিসেবে ব্যখ্যা করেছে। আর এই কমেন্ট থেকেই নতুন করে জটিলতার শুরু।

Reneta

এই কমেন্টের পর রোববার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত কুরুনেগালা জেলায় মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।শ্রীলঙ্কা-হামলা-সামাজিক যোগাযোগ মাধ্যম

গ্রেপ্তারের এ ঘটনার পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ কুরুনেগালায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে কয়েক দফা বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু। ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতের বেলা ওই এলাকায় পুলিশ কারফিউ জারি করা হয়েছিল,’ বলেন তিনি।

এ হামলার ঘটনায় কয়েকটি মসজিদ ও মুসলিম বসবাসকারী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কা। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং গ্রেপ্তারের সংখ্যা সম্পর্ক এখনো স্পষ্ট করে জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কাশ্রীলঙ্কা-বোমা হামলাশ্রীলঙ্কায় বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT