বিনোদন

শ্রীলঙ্কায় পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব, তিনি একটি blue হুডি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্দা নামলো ৬ দিনব্যাপী জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭তম আসরের। শ্রীলঙ্কার অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে ‘বিশেষ পুরস্কার’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

মঙ্গলবার বিকেলে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুকে পুরস্কৃত ছবিগুলোর নাম প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, এবারের উৎসবে ‘স্পেশাল জুরি ম্যানশন’ হিসেবে পুরস্কার জিতে নিয়েছে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছবির প্রযোজক আবু শাহেদ ইমন।

উৎসবে ‘বেস্ট ডেব্যু ফিল্ম’ এর পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় বাঙালি নির্মাতা প্রসূন চ্যাটার্জীর ‘দোস্ত জি’।

২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি মার্চে তিন দেশের মোট ছয়টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত ‘পায়ের তলায় মাটি নাই’ এর সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি সহ আরো এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

বিষয়:দীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনওয়ারসিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…