ফুটবল

নিজেদের ভুলগুলো চিহ্নিত করে শিখতে এসেছি: বাংলাদেশ কোচ

ফিফা আসিয়ান কাপ

নিজেদের ভুলগুলো চিহ্নিত করে শিখতে এসেছি: বাংলাদেশ কোচ

ফিফা আসিয়ান কাপে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও হেরেছে কোচ থমাস ডুলির দল। তবে এই হার থেকে শিখে সাফ চ্যাম্পিয়নশিপে কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের খেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ডুলি। সেখানে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে তিনি জানান, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমাদের বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই টুর্নামেন্টে খেলতে পেরে আমরা খুশি। কারণ এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দল রয়েছে, যারা সবাই র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে।’

‘র‍্যাঙ্কিং এমনি এমনি নির্ধারিত হয় না; তাই পার্থক্যের একটি বড় কারণ রয়েছে। আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি, বরং নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি।’

নিজেদের সামর্থ্যের জানান দিতে ডুলি জানান, ‘মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি। কিন্তু আমাদের বড় সমস্যা হলো গোল করা। দলে এমন কোনো নিখুঁত স্ট্রাইকার নেই যে বল জালে জড়াতে পারে। সামগ্রিকভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।

বিষয়:আসিয়ান কাপডুলিবাংলাদেশসাফ চ্যাম্পিয়নশিপসিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…