চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় এয়ারলাইনস বিক্রির পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আর্থিক লোকসান কমাতে দেশের জাতীয় উড়োজাহাজ সংস্থা বিক্রির পরিকল্পনা করছে শ্রীলঙ্কার নতুন সরকার। এ ছাড়া বাধ্য হয়ে সরকারি বেতনভাতা দিতে নতুন করে মুদ্রা ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এনডিটিভি জানায়, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইনসের বেসরকারিকরণের পরিকল্পনা করছে। ২০২০-২১ অর্থবছরে এই বিমান সংস্থা ৪৫ বিলিয়ন রুপি লোকসান করেছে।

বিক্রমাসিংহে বলেন, ‘এটি উচিত নয় যে, এই ক্ষতি দরিদ্রতম দরিদ্রদের বহন করতে হবে যারা কোনোদিন উড়োজাহাজে পা অবধি রাখেননি।’

২০১০ সালে, কলম্বো সরকার দুবাই এমিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি অংশ কিনে নেয়। জাতীয় এই উড়োজাহাজে সংস্থায় ২৫টি এয়ারবাস এসই উড়োজাহাজ রয়েছে, যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলাচল করে।

বিক্রমাসিংহে জানান, সরকারি বেতন দেওয়ার জন্য রুপি ছাপতে বাধ্য করা হয়েছে তাকে, যা দেশের মুদ্রার ওপর চাপ সৃষ্টি করবে। এ ছাড়া দেশের কাছে মাত্র একদিনের পেট্রল মজুত রয়েছে এবং শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করা অপরিশোধিত তেল এবং ফার্নেস ওয়েলসহ তিনটি জাহাজের মূল্য পরিশোধের জন্য খোলা বাজারে ডলার অর্জনের জন্য চেষ্টা করছে সরকার।

Reneta

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেন, ‘আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস হতে চলেছে, সংকট সমাধানের জন্য আমাদের অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় পরিষদ বা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে।’

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এশিয়ার দ্রুততম মুদ্রাস্ফীতির হারকে বাড়িয়ে তোলা ‘উন্নয়ন’ বাজেটের পরিবর্তে একটি নতুন ‘রিলিফ’ বাজেট ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রনিল বিক্রমাসিংহেশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT