চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাবের পর বসছে পার্লামেন্ট অধিবেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৪, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কায় পার্লামেন্ট অধিবেশনে জনসমাগম ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে এবং দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয়ার ঠিক একদিন পর আজ বুধবার শুরু হচ্ছে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ অধিবেশন।

এনডিটিভি জানিয়েছে, বর্তমান সরকার একটি নতুন সংবিধানের প্রস্তাবের জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি নিয়োগের ঘোষণা দেয়ার পরেও শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল সমাগি জন বালাবেগায়া (এসজেবি) গতকাল মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনার কাছে এই প্রস্তাব হস্তান্তর করে।

সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি)-এর সাধারণ সম্পাদক রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, ‘আমরা স্পিকারের সাথে তার বাসভবনে দেখা করেছি এবং দুটি অনাস্থা প্রস্তাব হস্তান্তর করেছি, প্রথমটি সংবিধানের ৪২ নং অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে এবং অন্যটি সরকারের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, তারা চায় যত দ্রুত সম্ভব প্রস্তাবগুলো আমলে নেয়া হোক।

দেশটির সংবিধানের ৪২ নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি তার কার্যাবলী অনুশীলন, কর্মক্ষমতা এবং সঞ্চালনের জন্য সংসদের কাছে দায়বদ্ধ।

যেকোনো প্রস্তাবে বিতর্কের জন্য অর্ডার পেপারে যাওয়ার আগে সাত দিনের নোটিশ প্রয়োজন। চলতি মাসের আটটি অধিবেশনের প্রথম অধিবেশনের জন্য আজ সংসদের বৈঠক হয়েছে।

সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদের অধীনে, একজন রাষ্ট্রপতিকে কেবল তখনই অপসারণ করা যেতে পারে যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা অভিশংসনের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে।

বিশেষজ্ঞরা জানান, এসজেবি’র প্রস্তাবে সরকার পরাজিত হলে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটিতে সৃষ্ট চরম অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে উঠে যা বাস্তবায়ন করতে সংসদে অনাস্থা প্রস্তাব হস্তান্তর করে বিরোধী দল এসজেবি।

ট্যাগ: অনাস্থা প্রস্তাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

পরবর্তী

শাকিব খানের গলুই-এ মুগ্ধ সিনেপ্লেক্সের দর্শকেরা

পরবর্তী
শাকিব খান ও অপু বিশ্বাসের গলুই সিনেমার পোস্টার ও সিনেপ্লেক্সের দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের গলুই-এ মুগ্ধ সিনেপ্লেক্সের দর্শকেরা

বিএনপি নেতারা আন্দোলনের জন্য প্রস্তুত, দেশের মুক্তির জন্য সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিএনপির চলমান আন্দোলন ক্ষমতার জন্য নয়, দেশ মুক্তির আন্দোলন'

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT