চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধীদলের ‘অনাস্থা প্রস্তাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পৃথক অনাস্থা প্রস্তাব এনেছেন বিআরএসের সাংসদ নাগেশ্বরা রাও। তবে অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সংসদের নিম্নকক্ষে আলোচনা হবে না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিয়ম মোতাবেক ৫০ জন সাংসদের সমর্থনসহ অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপর অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট দিন এবং সময় বরাদ্দ করবেন তিনি।

তবে সেই অনাস্থা পরীক্ষায় পাশ করতে মোদি সরকারের যে খুব একটা বেগ পেতে হবে না, তা ভালোভাবেই জানেন বিরোধীরা। সেখানে বিজেপি’র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যা স্বীকারও করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়দের ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোটের নেতারা। তাও পুরোপুরি কৌশলগত কারণে সেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের।

বিষয়টি নিয়ে সিপিআইয়ের সাংসদ বিনয় বিশ্বম বলেন, রাজনৈতিক কারণে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। এই অনাস্থা প্রস্তাবের ফলে সংসদে আসতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী। মূলত মণিপুরসহ পুরো দেশ নিয়ে সংসদের কক্ষে আমরা আলোচনা করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনাস্থা প্রস্তাবকংগ্রেসভারতলোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT