ক্রিকেট

শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদলাল বিসিবি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি দলের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

৮মে ঢাকায় পৌঁছে সরাসরি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। সিরিজের প্রথম টেস্টের আগে বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সেটি সরিয়ে ভেন্যু করা হয়েছে সাভারের বিকেএসপিতে।

বিসিবি বুধবার ভেন্যু পরিবর্তনের কথা জানায়। আগামী ১০ ও ১১মে হবে ম‍্যাচটি। পরদিন প্রথম টেস্টের ভেন‍্যু চট্টগ্রামে যাবে সফরকারী দল।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩মে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

লঙ্কানরা টাইগার ডেরায় পা রাখার পরদিনই মিরপুরে করবে অনুশীলন। থাকছে না কোয়ারেন্টাইন জটিলতা।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…