বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে চার স্পিনার আর চার পেসার রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর ব্যাটসম্যান সাতজন। মঙ্গলবার এক বিবৃতিতে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করা হয়।
লঙ্কাপারে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি ১৫ মার্চ, কলম্বোয়।
নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের পরিবর্তে দলপতির দায়িত্ব বর্তেছে অভিজ্ঞ হেরাথের কাঁধে। দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকে ইনজুরিতে পড়েন ম্যাথুজ। কবে নাগাদ দলে ফিরতে পারবেন, তা এখনি বলা যাচ্ছে না।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড:
রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান ও মিলিন্দা পুষ্পকুমারা।






