চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীর বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশান সিংহের মালা বদল হয়েছে গেল ১৯ এপ্রিল। দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সেদিন চণ্ডিগড়ে বিয়ে করেন তারা। এরপর থেকে বিয়ে নিয়ে চুপ থাকলেও মঙ্গলবার (৩০) যৌথ জীবনের ছবি প্রকাশ করেন রোশান।

গেল ১৯ এপ্রিল পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শ্রাবন্তী। তাও কলকাতায় নয়, একেবারে রোশানের বাড়ি চণ্ডিগড়ে। আলোচনা, সমালোচনা এড়াতেই কলকাতা ছেড়ে বিয়ের জন্য স্বামীর বাড়িকে বেছে নিয়েছিলেন শ্রাবন্তী। মঙ্গলবার কলকাতার গণমাধ্যমে এমন বক্তব্যই দিলেন এই নায়িকা।

এদিকে বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় ১২দিন পর সেদিনের ছবি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী রোশান। মঙ্গলবার তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। একটিতে পাঞ্জাবী রীতি অনুসারে বর ও কনের সাজে দেখা গেছে রোশান ও শ্রাবন্তীকে। যা দেয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল!

প্রেমিক রোশান সিংহের সঙ্গে প্রায় একবছর সম্পর্কের পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শ্রাবন্তী। বর্তমানে তারা কলকাতায় আছেন। নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছেন বলেও জানান শ্রাবন্তী।

এরআগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর সংসারে জন্ম নেয়া ছেলে ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই থাকে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাপরিচালকপশ্চিমবঙ্গরাজীব বিশ্বাসরোশানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT