দেশের অর্থনীতির স্বার্থে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে দু’ পক্ষকেই আন্তরিকতার সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আয়োজিত শিল্প সম্পর্ক উন্নয়নে ত্রিপক্ষীয় জাতীয় সংলাপে বক্তৃতা করেন তিনি। বাংলাদশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), আইএলও এবং সরকারি তহবিল মিলে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য পাওয়া ১৮৯ কোটি টাকা থেকে ১১৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। যারা নূন্যতম ক্ষতিপূরণ পাননি, তাদের বিষয়টিও বিবেচনায় আনার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আইএলওর এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক তোমোকো নিশিমতো, কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং আইবিসি সদস্য সচিব রায় রমেশ চন্দ্র উপস্থিত ছিলেন।







