শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এখন ৪০০ কোটি টাকা জমা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শ্রমিকদের সন্তানের উচ্চশিক্ষায় এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। এমনকি সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা দেওয়া হয়। তাছাড়া যাদের ছেলে মেয়ে; যেমন- প্রকৌশল, মেডিক্যাল বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদেরকেও সহায়তা করে থাকি। এছাড়া এই তহবিল থেকে শ্রমিকদের মেধাবী ছেলে মেয়েদের বৃত্তি, উপবৃত্তি দিয়ে থাকি। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন। এছাড়াও গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।






