শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ডে শ্রমিকদের কল্যাণের জন্য বড় কোম্পানিগুলোকে মোট লভ্যাংশের ৫ শতাংশের দশমিক পাঁচ শতাংশ জমা দিতে হবে। এই টাকার লভ্যাংশ শ্রমিকদের কল্যাণে খরচ করবে শ্রম মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। এসময় গ্রামীণ ফোনের পক্ষ থেকে শ্রম প্রতিমন্ত্রীর হাতে ওই ফান্ডে সাড়ে ১৭ কোটি টাকা জমা দেন কোম্পানির প্রতিনিধিরা।






