শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে না পারলে দেশটি একেক ধরনের দাবি করতে থাকে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও অনেক সময় তা পারা যায় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।






